Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২০০ মোবাইল ফেরাল পুলিস

২০০ মোবাইল ফেরাল পুলিস
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: বড়দিনে সান্তাক্লজের হাত থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিকরা। বুধবার রায়গঞ্জ পুলিস জেলার তরফে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুশো জনকে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিস সুপার মহম্মদ সানা আক্তার, অতিরিক্ত পুলিস সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় ও রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার সহ অন্য আধিকারিকরা।
Advertisement
বিভিন্ন সময় ওই মোবাইলগুলি হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইলগুলি উদ্ধার করে পুলিস। রায়গঞ্জ শহরের প্রাক্তন কাউন্সিলার আদেশ মাহাত এদিন তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পান। তিনি বলেন, ১২ ডিসেম্বর ২০২১ সালে আমার মোবাইলটি হারিয়ে যায়। থানায় অভিযোগ করি। তিনবছর পর ফোনটি ফিরে পেলাম। তারমধ্যে সান্তার হাত থেকে বড়দিনের বড় উপহার পেলাম।
মোবাইল হারালে সমস্যায় পড়তে হয় সবাইকে। মোবাইল হারালেও যাতে বড়সড় ক্ষতি না হয় সেজন্য ফোনে পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছে পুলিস। পাসওয়ার্ড থাকলে ফোনের তথ্য সহজে নাগাল পায় না অপরাধীরা।
এসপি মহম্মদ সানা আক্তার বলেন, সান্তাক্লজের মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের ফেরত দিলাম। সবার উদ্দেশ্যে এসপি বলেন, ফোন হারালে দ্রুত থানায় অভিযোগ করতে হবে। পাশাপাশি মোবাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
সম্পর্কিত সংবাদ