Bartaman Logo
৯ জুলাই, ২০২৬

ফের অশান্ত মণিপুর, গ্রেপ্তার ৬

রাষ্ট্রপতি শাসনেও শান্তি অধরা মণিপুরে। মেইতেইদের কট্টরপন্থী আরাম টেঙ্গোলের (এটি) সঙ্গে ইউএনএলএফ (পেমবাই) সংগঠনের সংঘর্ষের পর এখনও থমথমে পূর্ব ইম্ফল।

ফের অশান্ত মণিপুর, গ্রেপ্তার ৬
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইম্ফল: রাষ্ট্রপতি শাসনেও শান্তি অধরা মণিপুরে। মেইতেইদের কট্টরপন্থী আরাম টেঙ্গোলের (এটি) সঙ্গে ইউএনএলএফ (পেমবাই) সংগঠনের সংঘর্ষের পর এখনও থমথমে পূর্ব ইম্ফল। সোমবার এই ঘটনায় জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের মধ্যে চারজন যুযুধান দুই সংগঠনের সদস্য।  

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার। পুলিস জানিয়েছে, ওইদিন বিকেলে ইউএনএলএফ (পেমবাই) নেতা ইরেংবম নন্দকুমার সিংয়ের বাড়িতে চড়াও হয় এটি গোষ্ঠীর ১৫-২০ জন। নন্দকুমারকে ব্যাপক মারধর করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঘটনার সময় ইউএনএলএফ (পেমবাই) গোষ্ঠীর চারজন নেতাও সেসময় উপস্থিত ছিলেন। তাঁরাও জখম হন। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিস। দু’পক্ষের সংঘর্ষে কয়েক রাউন্ড গুলিও চলে বলে পুলিস জানতে পেরেছে। উল্লেখ্য, ২০২৩ সালে ২৯ নভেম্বর কেন্দ্রের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর করে ইউএনএলএফের পেমবাই গোষ্ঠী। শনিবারের ওই ঘটনার পর থেকে ইম্ফল উপত্যকায় ব্যাপক তল্লাশি শুরু করে পুলিস। তিনটি গাড়ি, তিনটি ওয়ারলেস, একটি ইনসাস রাইফেল, দু’টি তলোয়ার ও ১৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে আরাম টেঙ্গোলের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় মণিপুরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র সহ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ