Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জোড়া সভায় বিজেপি-কমিশনকে তোপ মমতার

আজ পুরুলিয়া এবং বাঁকুড়াতে জোড়া সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে পুরুলিয়ার মানবাজারে দলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী।

জোড়া সভায় বিজেপি-কমিশনকে তোপ মমতার
  • ২৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

পুরুলিয়া ও বাঁকুড়া, ২৯ মার্চ: আজ, রবিবার পুরুলিয়া এবং বাঁকুড়াতে জোড়া সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে পুরুলিয়ার মানবাজারে দলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী। তারপর বাঁকুড়ার রাইপুরে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঠাকুরমনি সোরেনের হয়েও প্রচার সারেন মমতা। দুই জায়গাতেই একদিকে যেমন সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তেমনই তোপ দাগেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। আজীবন লক্ষীর ভান্ডার দেওয়ার কথাও বলেন তিনি। জানিয়ে দেন নতুন সরকার সব কাঁচা বাড়িকে পাকা করবে। পাশাপাশি দুয়ারে সরকারের আদলে তৈরি হবে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প। যুবসাথী নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মমতা বলেন, এটা কোনও ভিক্ষা বা দান নয়, ছাত্র-যুবরা যাতে নিজের খরচ নিজেরাই চালাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। এমনকি চিকিৎসার সুবিধার জন্য এসএসকেএম হাসপাতালে বোন ব্যাঙ্ক তৈরির কথাও বলেন তিনি। 

Advertisement

ভোট প্রচারে এসে দুই জায়গাতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, ভোটে বিজেপিকে জেতাতে হবে। তাই এসআইআর-এর নামে গণতন্ত্রের উপর অত্যাচার করা হচ্ছে। এতে গণতন্ত্রের সর্বনাশ হচ্ছে। আগে ছিল নোটবন্দি, এখন মানুষকে করছে ভোটবন্দি। এর পরে করবে ঘরবন্দি, তার পরে করবে জেলবন্দি। এরপর লুটেপুটে খাও আর মানুষকে তাড়াও। রাজ্যের আইএস, আইপিএসদের অপমান করছে নির্বাচন কমিশন। তাঁদের যেমন ইচ্ছে বদলি করা হচ্ছে। এসআইআর করে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি। মমতা বলেন, মানুষকে অপমান করা হয়েছে। আমজনতা ভোটের বাক্সে এর বদলা নেবে। এটা আমরা বিশ্বাস করি। যতই চক্রান্ত কর শেষমেশ সবটাই ব্যর্থ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ