Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নে মমতা-চন্দ্রশেখরণ বৈঠক, বাংলায় টাটা’র বিনিয়োগ সম্ভাবনা

ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল টাটা সন্স অ্যান্ড টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের।

নবান্নে মমতা-চন্দ্রশেখরণ বৈঠক, বাংলায় টাটা’র বিনিয়োগ সম্ভাবনা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল টাটা সন্স অ্যান্ড টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের। তখনই বাংলায় বিনেয়োগের আশ্বাস দিয়েছিলেন চন্দ্রশেখরণ। বুধবার নাবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। সূত্রের খবর, বাংলার শিল্পোন্নয়ন এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের সঙ্গে বেসরকারি সংস্থার অংশীদারিত্বে বাংলায় শিল্পোন্নয়নের বিপুল সম্ভাবনার বিষয়টিও আলোচনায় উঠে আসে।   

Advertisement

এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছে টাটা গোষ্ঠী। ফেব্রুয়ারি মাসে ফোনে কথোপকথনের সময় চন্দ্রশেখরণকে কলকাতা থেকে সরাসরি ইউরোপ বিমান পরিষেবা চালু করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছিলেন চন্দ্রশেখরণ। বুধবারের বৈঠকেও এই বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 
এদিন বিকেলে বণিকসভা সিআইআই’র ডিজি চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নবান্নে পৌঁছন চন্দ্রশেখরণ। তাঁদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। টাটা গোষ্ঠীর শীর্ষকর্তার সামনে বিগত বছরগুলিতে রাজ্যের শিল্প অগ্রগতির তথ্য তুলে ধরা হয় বলেও জানা গিয়েছে। ইস্পাত শিল্পের অগ্রগতিও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না শিল্পমহল।  
জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার জেরে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীকে সরিয়ে নিয়ে যেতে হয় ন্যানো ফ্যাক্টরি। ২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যের জমি নীতিতে পরিবর্তন নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিল্পের জন্য তৈরি করা হয় ল্যান্ড ব্যাঙ্ক। ফলে টাটা গোষ্ঠীকে বাংলায় বিনেয়োগের ক্ষেত্রে সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। - নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ