Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের প্রচারে কতটা সময় দিচ্ছেন কাউন্সিলাররা, খোঁজ রাখছেন মমতা ও অভিষেক

‘কে মেয়র, কে কাউন্সিলার, সেটা বিবেচ্য নয়। আপনি দলের একজন কর্মী। এটাই আপনার প্রথম এবং শেষ পরিচয়।’ পুরসভার জনপ্রতিনিধিদের ঠিক এই বার্তাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

ভোটের প্রচারে কতটা সময়  দিচ্ছেন কাউন্সিলাররা, খোঁজ রাখছেন মমতা ও অভিষেক
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কে মেয়র, কে কাউন্সিলার, সেটা বিবেচ্য নয়। আপনি দলের একজন কর্মী। এটাই আপনার প্রথম এবং শেষ পরিচয়।’ পুরসভার জনপ্রতিনিধিদের ঠিক এই বার্তাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বলে দেওয়া হয়েছে, বিধানসভা নির্বাচন বলে শুধু প্রার্থী এবং দলীয় কর্মীরা ছুটবেন, আর কাউন্সিলাররা বসে থাকবেন, এটা চলবে না। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সবার উপর নজর রয়েছে।

Advertisement

কেন এই কড়া মনোভাব নেতৃত্বের? রাজনৈতিক মহলের মতে, গত কয়েকটি ভোটে শহরাঞ্চলে তৃণমূলের ফলাফল আশানুরূপ নয়। গত লোকসভা নির্বাচনেও এই প্রবণতা ছিল। কলকাতা সহ রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূলের ফল ভালো হয়নি। তাই শহরাঞ্চলের মানুষের সঙ্গে দলীয় কাউন্সিলারদের সম্পর্ক আরও নিবিড় করায় জোর দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রত্যেক কাউন্সিলারের দিকে নজর রাখা হচ্ছে। আগামী পুরসভা নির্বাচনের আগে কাউন্সিলারদের পারফরম্যান্স সার্বিকভাবে যাচাই করবে দল। বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে কাউন্সিলাররা নিজেদের ওয়ার্ডে জয়ী হতে পেরেছেন কি না, তাও পর্যবেক্ষণে রাখা হবে। কাউন্সিলাররা তাঁর বিধানসভা এলাকায় দলীয় প্রার্থীর প্রচারে কতটা সময় দিচ্ছেন, কীভাবে প্রচার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেদিকে নজর রাখছেন দলের শীর্ষ নেতারা।
তৃণমূলের তরফে সুস্পষ্ট বার্তা, বিধানসভা নির্বাচনে দল যাঁকে প্রার্থী করেছে, তাঁর সমর্থনেই সমস্ত কাউন্সিলারকে প্রচারে নামতে হবে। প্রার্থী পছন্দ নয় বলে কোনো কাউন্সিলার দাবি করলে দল যথাযথ ব্যবস্থা নেবে। শহরাঞ্চলের মানুষের আস্থা অর্জনই আপাতত অন্যতম লক্ষ্য তৃণমূলের। যে কাউন্সিলার যত ভালো ফল বিধানসভায় দিতে পারবেন, দল তাঁকে আগামীতে যথাযথ সম্মান জানাবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ