Bartaman Logo
৯ জুন, ২০২৬

সাত বছর পর বাবার খুনের বদলা, দাদাকে হত্যা মধ্যপ্রদেশের পুলিসকর্মীর

বাবাকে খুন করেছিল দাদা। সাত বছর পর সেই খুনেরই বদলা নিলেন ছোট ছেলে। রীতিমতো ছক কষে পিতৃহন্তা দাদাকে খুন করালেন ভাই।

সাত বছর পর বাবার খুনের বদলা, দাদাকে হত্যা মধ্যপ্রদেশের পুলিসকর্মীর
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

ভোপাল: বাবাকে খুন করেছিল দাদা। সাত বছর পর সেই খুনেরই বদলা নিলেন ছোট ছেলে। রীতিমতো ছক কষে পিতৃহন্তা দাদাকে খুন করালেন ভাই। অভিযুক্ত পেশায় পুলিস কর্মী। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ২৩ মে। গোয়ালিয়রের বাড়িতে খুন হয়েছিলেন অবসরপ্রাপ্ত পুলিস ইনসপেক্টর হনুমান সিং তোমার। টাকাপয়সা ও সম্পত্তি নিয়ে বচসার জেরে ওই অবসরপ্রাপ্ত পুলিস কর্মীকে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করেন তাঁর বড় ছেলে অজয়। নিহতের স্ত্রী শকুন্তলা দেবী ও ছোট ছেলে ভানুর সাক্ষ্যে অজয়ের যাবজ্জীবন সাজা হয়। ইতিমধ্যেই বাবার চাকরি পেয়েছিলেন ভানু। এরইমধ্যে জেলবন্দি দাদার উপর নজর রাখতে শুরু করেন ভানু। সম্প্রতি প্যারোলে ছাড়া পান অজয়। এই খবর পেয়ে দাদাকে খুনের ছক কষেন ভানু। ১ লক্ষ টাকা দিয়ে ভাড়াটে খুনি জোগাড় করেন। ঘটনার দিন শিবপুরী থেকে গোয়ালিয়রে আসার পথে সুপারি কিলার অজয়কে গুলিতে ঝাঁঝরা করে দেয়। 

Advertisement

ঘটনার পর অজয়ের শেষকৃত্যে ভানু যোগও দিয়েছিলেন। তবে তার তিনদিন পর সুযোগ বুঝে চুপচাপ তিনি ব্যাংককে পালিয়ে যান। কিন্তু পুলিসি তদন্তে ভাড়াটে খুনির হদিশ পাওয়ার পরই ভানুর যোগ উঠে আসে। আপাতত ভানুকে ব্যাংকক থেকে ফিরিয়ে আনারও তোড়জোড়  চালাচ্ছেন তদন্তকারীরা। 

সম্পর্কিত সংবাদ