Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

মদন তামাং হত্যাকাণ্ড: সুপ্রিম নির্দেশে বিপাকে বিমল গুরুং

মদন তামাং খুনের মামলায় বিমল গুরুংয়ের ভূমিকা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট।

মদন তামাং হত্যাকাণ্ড: সুপ্রিম নির্দেশে বিপাকে বিমল গুরুং
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মদন তামাং খুনের মামলায় বিমল গুরুংয়ের ভূমিকা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। ফলে সর্বোচ্চ আদালতে ধাক্কা খেলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। ২০১০ সালের মে মাসে দার্জিলিংয়ে দিনের আলোয় ভরা রাস্তায় খুন হন গোর্খা লিগ সভাপতি মদন তামাং। সেই মামলায় সিবিআই যে তদন্ত করছে, সেখানে বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিমল গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করার কথা বলেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে এসেছেন  বিমল গুরুং।  

Advertisement

বুধবার মামলার শুনানিতে গুরুংয়ের আইনজীবীরা বোঝানোর চেষ্টা করেন যে, খুনের দিন বিমল গুরুং দার্জিলিংয়েই ছিলেন না। কালিম্পংয়ে ছিলেন। তাহলে কী করে মদন তামাং খুনের মামলায় বিমল গুরুং জড়িত? যা শুনেই বিচারপতি বেলা এম ত্রিবেদীর মন্তব্য, সর্বদা ঘটনাস্থলে থাকার দরকার নেই। খুনের ষড়যন্ত্রে তো জড়িত থাকতেই পারেন। তাই এটা কোনও যুক্তি নয়। বিমল গুরুং তো এখন জামিনেই রয়েছেন। তাহলে চার্জ গঠন নিয়ে সমস্যা কোথায়? এই মামলায় আমরা কোনও হস্তক্ষেপ করছি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ