Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদের কাছে হেরে প্লে অফের আশা শেষ লখনউয়ের

প্লে অফে পৌঁছতে হলে জিততেই হতো লখনউ সুপার জায়ান্টসকে।

হায়দরাবাদের কাছে হেরে প্লে অফের আশা শেষ লখনউয়ের
  • ১৯ মে, ২০২৫ ২৩:০৫
Prefer us on Google

লখনউ, ১৯ মে: প্লে অফে পৌঁছতে হলে জিততেই হতো লখনউ সুপার জায়ান্টসকে। তাই আজ, সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরুটা ভালোও করেছিলেন ঋষভ পন্থরা। কিন্তু হায়দরাবাদের দুরন্ত ব্যাটিংয়ের সামনে হারতে হল লখনউকে। যার ফলে চলতি বছরের আইপিএলে প্লে অফে আর উঠতে পারবে না লখনউ সুপার জায়ান্টস। এদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ ও লখনউ।

Advertisement

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ(৬৫) ও আইডেন মার্করাম(৬১)। তাঁদের কাঁধে ভর করেই ও নিকোলাস পুরানের(৪৫) ঝোড়ো ব্যাটিংয়ের জেরে লখনউ পৌঁছয় ২০৫ রানে। এদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় হায়দরাবাদ। তবে অভিষেক শর্মার(৫৯) ও ঈশান কিষাণের(৩৫) দুরন্ত ব্যাটিংয়ের সামনে হার মানেন লখনউয়ের বোলাররা। শেষে হেনরিখ ক্লাসেনের(৪৭) জয়ের কাছে পৌঁছে দেয় হায়দরাবাদকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ