সংবাদদাতা, আলিপুরদুয়ার: কোহিনুর চা বাগানের এক বাড়িতে হানা দিয়ে শামুকতলা থানার পুলিস ২০০লিটার চোলাই নষ্ট করেছে। বাজেয়াপ্ত করেছে ৬০লিটার চোলাই। তবে পুলিসি অভিযানের আগে বাড়ির মালিক রাজীব ওরাওঁ পালিয়ে যায়। চোলাই থেকে শ্রমিকদের দূরে রাখতে সচেতনতা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পুলিস। শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তল্লাশি চলছে।



