Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুদবুদে চাঁদ সওদাগরের চম্পক নগরকে ঘিরে ট্যুরিজম সেক্টর গড়ে তোলার দাবি

বুদবুদে চাঁদ সওদাগরের চম্পক নগরকে ঘিরে ট্যুরিজম সেক্টর গড়ে তোলার দাবি
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,মানকর: মনসামঙ্গল কাব্যে উল্লেখ আছে চাঁদ সওদাগরের চম্পক নগরের।বর্তমানে সেই নগরের অবস্থানবুদবুদের কসবায়। এখানেরয়েছে চাঁদ সওদাগরপূজিত রামেশ্বরশিবমন্দির। পাশেই লোহার বাসরঘর। স্থানীয়দের দাবি, কসবায় শিবমন্দির, লোহার বাসরঘর, ভরতপুরের বহু পুরনো বৌদ্ধ স্তূপ এবং রণডিহা ব্যারেজ নিয়ে ইকো ট্যুরিজম সেক্টর গড়ে উঠলে বাইরে থেকে বহু মানুষ আসবেন। এলাকায় অর্থনীতির উন্নতি হবে।

Advertisement

জনশ্রুতিঅনুযায়ী, দেবী মনসা চাঁদ সওদাগরের বাণিজ্যতরী ডুবিয়ে দেন। চাঁদ তখন এইঅঞ্চলে এসে বসতি স্থাপন করেন। তিনি শিবভক্ত হওয়ায় এখানে শিবলিঙ্গ স্থাপন করেন। স্থানীয়দের কাছে যা রামেশ্বর শিব নামে পরিচিত। মন্দিরের কাছেই রয়েছে বটগাছ। স্থানীয়দের বিশ্বাস, মন্দির সংলগ্ন বিস্তৃত এলাকা ছিল চাঁদের বসত বাড়ি। এখানেই নাকি লখিন্দর জন্মগ্রহণ করেছিলেন। শিবমন্দির থেকে কিছুটা দূরে একটি উঁচু ঢিপি। স্থানীয়দের কাছে যা সাঁতালি পর্বত নামে পরিচিত। মনে করা হয় এখানেই নির্মিত হয়েছিল বেহুলার লোহার বাসর ঘর। কিন্তু শেষ রক্ষা হয়নি, ছিদ্র পথে প্রবেশ করে দেবী মনসার আদেশে কালনাগিনী লখিন্দরকে দংশন করেছিল।রামেশ্বর শিব ছাড়া অপেক্ষাকৃত ছোট, মাথা ভাঙা আরএকটি শিবলিঙ্গ দেখাযায়। এইশিবলিঙ্গের নাম বাণেশ্বর। প্রচলিতকাহিনি অনুসারেকালাপাহাড় বাণেশ্বর শিবলিঙ্গটিরক্ষতি করেছিল। পানাগড়ের বাসিন্দা নির্মলচন্দ্র বন্দোপাধ্যায় বলেন,কসবায় ঐতিহাসিক স্থান অবহেলায় পড়ে রয়েছে। প্রশাসনের নজর দেওয়া উচিত।স্থানীয়রা জানান, দু’টি রাস্তা দিয়ে কসবা যাওয়া যায়। একটি পানাগড় সিলামপুর হয়ে, অন্যটি বুদবুদের নস্করবাঁধ হয়ে। আগে দু’টি রাস্তা বেহাল ছিল। প্রশাসন দু’টি রাস্তাই নতুন ভাবে করে দিয়েছে। ফলে রণডিহাতে বহু মানুষ ছুটির সময় ঘুরতে আসেন। কিন্তু উপযুক্ত পরিকাঠামো না থাকায় পর্যটকরা যান না। অনেকে জানেনও না এই স্থানগুলি নিয়ে। ইতিহাস গবেষকসৌরভ কেশ বলেন, চাঁদ সওদাগর এবং বেহুলা সম্পর্কিত লোকবিশ্বাস এবং জনশ্রতিতে এইস্থান খুবই আকর্ষণীয়। ইকো ট্যুরিজম সেক্টর হলে এলাকার বহু ছেলে কাজ পাবে। বিষয়টি নিয়ে গলসি ১ ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডলবলেন, স্থানীয়রা আবেদন করলে পর্যটন বিভাগ ও আর্কিওলজিকল সার্ভে অব ইন্ডিয়াকেজানানো হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ