Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৭ লক্ষের গয়না চুরি

৭ লক্ষের গয়না চুরি
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রাতের অন্ধকারে আদ্রা থানার রেল আবাসন থেকে প্রায় সাত লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এক কর্মচারী শুক্রবার এঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ব্যস্ত এলাকার রেল আবাসন থেকে গয়না চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী শ্যামলাল সুতার বলেন, আদ্রার দক্ষিণ দিকে আমার রেল আবাসন রয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কেউ আবাসনে ছিলাম না। পরে ফিরে দেখি, সদর দরজার চারটি তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি, আলমারি ভেঙে সমস্ত গয়না চুরি হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ