Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৫ লক্ষের চোরাই মোবাইল উদ্ধার

২৫ লক্ষের চোরাই মোবাইল উদ্ধার
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা কালিয়াচক: চোরাই মোবাইল উদ্ধারে একের পর এক সাফল্য মালদহ জেলা পুলিসের। এবার সীমান্ত লাগোয়া গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কালিয়াচক থানা এলাকার চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পাড় কালীনগর এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিস। সেই রাতে একজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত শরিফুল মিয়াঁ ওই এলাকারই বাসিন্দা। পুলিস সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন মোবাইল পাচারের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে কোনও তথ্য না থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে শরিফুলের বাড়িতে হানা দেয় পুলিস। কিন্তু সেখান থেকে সে পালিয়ে যায়। এরপরেই পার কালিনগরের একটি আম বাগান থেকে শরিফুলকে আটক করে পুলিস। সেখান থেকে নামি কোম্পানির ১০৩ টি মোবাইল ফোন উদ্ধার হয়। কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী জানিয়েছেন, ধৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সে কোথা থেকে এতো মোবাইল পেয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ