Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৩ লক্ষ টাকার চোরাই কাঠ সহ গ্রেপ্তার ৪

৩ লক্ষ টাকার চোরাই কাঠ সহ গ্রেপ্তার ৪
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: শীতের মরশুমে হাতির গতিবিধি নিয়ে ব্যস্ত বনদপ্তর। এই ফাঁকে নিজেদের উদ্দেশ্য সফল করতে মরিয়া চোরা কারবারিরা। এর মাঝে কাঠ পাচার করতে গিয়ে বনদপ্তরের হাতে গ্রেপ্তার চারজন। হাতির হানা রোখার ব্যস্ততার মাঝেও বড়সড় সাফল্য পেল বাগডোগরা বনবিভাগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়া বালাসন সেতুর কাছে অভিযান চালিয়ে ৩লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা চারজনের থেকে চোরাই কাঠ ও পাচারে ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরসাইকেলও।
Advertisement
এই ব্যাপারে বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানান, শনিবার রাতে তাদের কাছে খবর আসে, মাটিগাড়ায় চোরাই কাঠ বিক্রির উদ্দেশ্যে তারা জমায়েত করেছে। সেইমতো অভিযান করে চোরাই কাঠ সহ সঞ্জিত রাই, সবুজ বর্মন, সুরত বর্মন ও প্রকাশ বর্মনকে গ্রেপ্তার করা হয়। এই চোরা কারবারির সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত শুরু করছে বাগডোগরা বনদপ্তর।
সম্পর্কিত সংবাদ