Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ লক্ষ টাকার আফিম উদ্ধার

২০ লক্ষ টাকার আফিম উদ্ধার
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: এক বাইক আরোহীকে আটক করে নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার আফিম ফালাকাটা থানার পুলিস উদ্ধার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম হিমাংশু সরকার (৪৮)। তার বাড়ি দার্জিলিং জেলার বিধাননগরে। ফালাকাটাকে করিডর হিসেবে ব্যবহার করে কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশে আফিম নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে এমন খবরের ভিত্তিতে পুলিস ফালাকাটা-কোচবিহার শহরের দুলাল দোকান এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক বাইক চালককে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ৩৫০ গ্রাম ওজনের আফিম উদ্ধার করে পুলিস। সঙ্গে নগদ ৮৬,৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া আফিমের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
Advertisement
ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার বলেন, এদিন আফিম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ, বুধবার আদালতে তোলা হবে।
সম্পর্কিত সংবাদ