Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২২ লক্ষ টাকা প্রতারণা, মাটিগাড়ায় ধৃত এসএসবি জওয়ান

২২ লক্ষ টাকা প্রতারণা, মাটিগাড়ায় ধৃত এসএসবি জওয়ান
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কয়েক লক্ষ টাকার প্রতারণার মামলায় এসএসবি জওয়ানকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত জওয়ানের নাম অমিত কুমার সিং। সে এসএসবি’র ৮ নম্বর ব্যাটালিয়নে হিসেবরক্ষক বলে কর্মরত। অভিযোগ, অমিত ব্যাটালিয়নে খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য জওয়ানদের বেতনের বিল তৈরির আড়ালে প্রায় ২২ লক্ষ টাকা প্রতারণা করেছে। গত জুলাই থেকে সে বিলে কারচুপি শুরু করে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সে ২১ লক্ষ ৮৬ হাজার টাকা কারচুপি করে। নভেম্বরে  বিষয়টি সামনে আসে। এরপর তার বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে এসএসবি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে এসএসবি’র ৮ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। শনিবার শিলিগুড়ি আদালতে তুলে ওই জওয়ানকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। শিলিগুড়ি পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা ওই জওয়ানকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ