Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১০ লক্ষ টাকা হাতাল প্রতারকরা

১০ লক্ষ টাকা হাতাল প্রতারকরা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কাস্টমস ও সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ইন্দোনেশিয়ায় আপত্তিকর পার্সেল পাঠানো ও মোটা অঙ্কের টাকার বেআইনি লেনদেনের কথা বলে বর্ধমান শহরের এক বাসিন্দাকে ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। তাঁকে নানাভাবে ভয় দেখানো হয়। টাকা পাঠানোর পরে বিষয়টি জালিয়াতি বলে বুঝতে পারেন প্রতারক। এরপরই তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে থানা।
Advertisement
সম্পর্কিত সংবাদ