সংবাদদাতা, করণদিঘি: রানিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের দোমহনা সুধানী নদীর পাশে শ্মশানঘাটে চুল্লি, শেড, নদীঘাট সহ রাস্তার কাজের শিল্যানাস করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। শ্মশান কমিটির সভাপতি মনীন্দ্রনাথ সিংহ জানান, দোমহনা সুধানী নদীর পাশে শ্মশানের চুল্লিটি ২০১৭ সালে বন্যায় ভেঙে যায়। তারপর থেকে আর সংস্কার হয়নি। বর্ষাকালে খুব সমস্যা হতো। নতুন করে কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। বিধায়ক জানান, ৬৮ লক্ষ ৯৭ হাজার টাকায় চুল্লি, ঘাট নির্মাণ, পানীয় জলের কাজের শিল্যানাস হয়।



