সংবাদদাতা, করণদিঘি: শ্মশানের প্রাচীরের কাজের শিল্যানাস করলেন বিধায়ক গৌতম পাল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ৪৮ লক্ষ টাকা বরাদ্দে করণদিঘি ১, পারগাঁও, চানপুর ও আলতাপুর ২ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় চারটি শ্মশানের প্রাচীর তৈরির কাজ শুরু হয়। দীর্ঘদিন থেকে প্রাচীরবিহীন শ্মশানগুলি নেশার আসর হয়ে উঠেছিল।



