নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা কালিয়াচক: কালিয়াচক ফিরে এসেছে তার পুরনো চেহারায়। রমরমিয়ে চলছে জাল নোটের কারবার। পরপর দু’দিনে উদ্ধার হল প্রায় সাড়ে চার লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিস মহল।
Advertisement
মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, জাল নোট কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিস চাতরা এলাকায় নজরদারি বাড়ায়। সেইসময় একটি কালো রঙের মোটর বাইকে দুই ব্যক্তিকে দেখে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তাদের তল্লাশি নিলে উদ্ধার হয় ৪৯৮ টি জাল ভারতীয় পাঁচশো টাকার নোট। যার মূল্য ২ লক্ষ ৩৯ হাজার টাকা। ধৃতদের মধ্যে একজনের নাম নুরুদ্দিন ইসলাম (৪০), অন্যজন জেম মিয়াঁ (৩০)। পুলিস জানিয়েছে, তারা কালিয়াচক থানা এলাকার চরিঅনন্তপুরের ঘোষটোলার বাসিন্দা। জাল নোটের পাশাপাশি ধৃতদের বাইক আটক করে পুলিস।