Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

১৯ লাখ টাকা দিয়ে কালভার্ট সংস্কার গোলেনাওহাটিতে

শুক্রবার শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের ভাটারপাড়ে কালভার্ট সংস্কারের কাজ শুরু হল। কয়েকবছর আগে জলের তোড়ে কালভার্টের মাটি ধসে গিয়ে বেহাল হয়ে পড়ে।

১৯ লাখ টাকা দিয়ে কালভার্ট সংস্কার গোলেনাওহাটিতে
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের ভাটারপাড়ে কালভার্ট সংস্কারের কাজ শুরু হল। কয়েকবছর আগে জলের তোড়ে কালভার্টের মাটি ধসে গিয়ে বেহাল হয়ে পড়ে। এদিন কালভার্টটি সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি বেহাল হয়ে ছিল। কোচবিহার জেলা পরিষদ ১৯ লক্ষ টাকা দিয়েছে কালভার্টটি সংস্কার করতে। এটি সংস্কার হলে গ্রামবাসীদের যাতায়াত আরও সহজ হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ