Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দেশের জয়ে অবদান রাখতে চান লিস্টন

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। মঙ্গলবার প্রতিপক্ষ হংকং। তার আগে কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে কোচিতে মহড়া সারলেন লিস্টন কোলাসোরা। কেমন হল প্রস্তুতি? প্রতিপক্ষ নিয়েই বা কী পরিকল্পনা? ম্যাচের আগে জানালেন তারকা মিডফিল্ডার।

দেশের জয়ে অবদান রাখতে চান লিস্টন
  • ৩১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। মঙ্গলবার প্রতিপক্ষ হংকং। তার আগে কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে কোচিতে মহড়া সারলেন লিস্টন কোলাসোরা। কেমন হল প্রস্তুতি? প্রতিপক্ষ নিয়েই বা কী পরিকল্পনা? ম্যাচের আগে জানালেন তারকা মিডফিল্ডার।

Advertisement

প্রশ্ন: প্রতিযোগিতা থেকে আগেই বিদায় নিয়েছে ভারত। এই ম্যাচের মোটিভেশন কী?
লিস্টন: আমরা সেসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। এই ম্যাচের গুরুত্ব অন্য প্রতিযোগিতামূলক ম্যাচের মতই। জিতে ভালোভাবে শেষ করতে চাই আমরা।
প্রশ্ন: প্রতিপক্ষ হিসেবে হংকংকে কীভাবে দেখছেন?
লিস্টন: হংকং ভালো দল। র‌্যাংকিংয়ে ১৫৩ নম্বরে রয়েছে। তাই যথেষ্ট লড়াই হবে। তবে আমরাই ফেভারিট। দলে রায়ান উইলিয়ামসের মতো ফুটবলারের উপস্থিত বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
প্রশ্ন: বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলে স্কোরারের সমস্যা রয়েছে। এই ঘাটতি মেটানোর জন্য পরিকল্পনা কী? 
লিস্টন: হ্যাঁ। কিছু ম্যাচে অবশ্যই স্কোরারের সমস্যা অনুভূত হয়েছে। তবে আমার বিশ্বাস কোচিতে সেই খরা কাটিয়ে উঠব। বিপক্ষের জাল কাঁপিয়ে দলক জেতাতে পারলে ভালো লাগবে। 
প্রশ্ন: প্রস্তুতি কেমন হল? প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে একটা সমস্যা হয়েছিল। তার প্রভাব কি পারফরম্যান্সে পড়বে? 
লিস্টন: আমরা ম্যাচের জন্য তৈরি। জিতে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ