Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

সুখী দেশের তালিকা: পাকিস্তান ও নেপালের চেয়েও পিছিয়ে ভারত

জীবনের সর্বাঙ্গীন বিকাশের চাবিকাঠি হল সুখ। ইতিবাচক জীবনযাপন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার রসদ জোগায় সুখের অনুভূতি।

সুখী দেশের তালিকা: পাকিস্তান ও নেপালের চেয়েও পিছিয়ে ভারত
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  জীবনের সর্বাঙ্গীন বিকাশের চাবিকাঠি হল সুখ। ইতিবাচক জীবনযাপন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার রসদ জোগায় সুখের অনুভূতি। প্রতি বছর ২০ মার্চ দিনটি আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিতে আগের বছরগুলির মতো এবারও বিশ্ব সুখ রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ। গতবারের তুলনায় ভারত এই তালিকায় কয়েক ধাপ এগিয়েছে। কিন্তু এখনও পড়শি দেশ পাকিস্তান ও নেপালের তুলনায় পিছিয়ে ভারত। শুধু তাই নয়, ইউক্রেন, মোজাম্বিক, ইরান, ইরাক, প্যালেস্তাইন, গণ প্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডা, গাম্বিয়া, ভেনিজুয়েলার মতো দেশগুলিও ভারতের তুলনায় এগিয়ে। ২০২৪ সালে সূচকে ভারত ছিল ১২৬তম স্থানে। ২০২৫ সালে ১৪৭ দেশের মধ্যে ১১৮ তম। সুখী দেশের মাপকাঠিতে এবারও শীর্ষে ফিনল্যান্ড (স্কোর ৭.৭৪১)। এই নিয়ে পরপর আটবার এই নর্ডিক দেশটি প্রথম স্থান ধরে রাখল। 

Advertisement

এই তালিকায় পাকিস্তান রয়েছে ১০৯ তম স্থানে। আর এক প্রতিবেশী চীন ঢের এগিয়ে। তাদের স্থান ৬৮। নেপাল রয়েছে ৯২ তম স্থানে। তবে এই তালিকায় ভারতের চেয়ে পিছিয়ে শ্রীলঙ্কা (১৩৩) ও বাংলাদেশ (১৩৪)। আমেরিকা রয়েছে ২৪ তম স্থানে। ব্রিটেন তার একধাপ আগে। তালিকায় সবচেয়ে পিছিয়ে আফগানিস্তান। ১৪৭ দেশের জীবন ধারন মান নিয়ে নাগরিকদের মতামত বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করা হয়। এবার সার্বিক মাপকাঠিতে ভারতের স্কোর কিছুটা বেড়ে হয়েছে ৪.৩৮৯। মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর জীবনযাপন, জীবনের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, উদারতা, দুর্নীতির ধারণা, নিরপেক্ষতা, পরিবেশ সব অন্যান্য মাপকাঠি এই সূচকের ভিত্তি। উদারতা ও দুর্নীতির মাপকাঠিতে ভারত বেশ পিছিয়ে রয়েছে বলে রিপোর্ট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ