গুজরাতে রান্নাঘরে সিংহ, তীব্র আতঙ্ক
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: নিঝুম রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আচমকাই বাড়ির রান্নাঘরে এক অদ্ভুত আওয়াজ। শব্দ শুনে টর্চ জ্বালাতেই চোখের সামনে সাক্ষাৎ ‘মৃত্যুদূত’। রান্নাঘরের দেওয়ালে বসে রয়েছে স্বয়ং পশুরাজ। তাকে দেখে ভয়ে সিঁটিয়ে যান গুজরাতের আমরেলির মুলুভাই রামভাই লক্ষ্মনেত্র পরিবারের সদস্যরা। বুধবার রাতের ঘটনা। তবে পশুরাজ কারও ক্ষতি করেনি। চিৎকারে সে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সিংহটি রান্নাঘরে দেওয়ালের উপরে বসে রয়েছে। অন্ধকারে তার চোখ দু’টি জ্বল জ্বল করছে। তবে কারও উপর হামলা না করে সিংহটি ঘর থেকে হেলতে-দুলতে বেরিয়ে যায়।

Advertisement