Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট-রোহিতরা ঘরোয়া ক্রিকেটে খেলুক: শ্রীকান্ত

রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে জল্পনা অব্যাহত। অনেকে মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজ খেলেই ব্যাট প্যাড তুলে রাখবেন দুই মহাতারকা।

বিরাট-রোহিতরা ঘরোয়া ক্রিকেটে খেলুক: শ্রীকান্ত
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে জল্পনা অব্যাহত। অনেকে মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজ খেলেই ব্যাট প্যাড তুলে রাখবেন দুই মহাতারকা। কেউ কেউ আবার ভাবছেন, ২০২৭ ওডিআই বিশ্বকাপই পাখির চোখ তাঁদের। এই বিষয়ে দুই তারকা অবশ্য কোনও মন্তব্য করেননি। এমন পরিস্থিতিতে বিরাট ও রোহিতকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘রোহিত ও বিরাট সুপারস্টার। আমার মতে, ভারতীয় ওডিআই দলে ওদের জায়গা পাকা। আমি নির্বাচক প্রধান থাকলে অস্ট্রেলিয়া সিরিজে রোহিতকেই ক্যাপ্টেন করতাম। তবে তাদের ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন। তার জন্য আমি দু’জনকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেব।’

Advertisement

ভারতীয় এ দলের স্কোয়াডে রোহিত-কোহলির জায়গা হয়নি। ক্যাপ্টেন করা হয়েছে শ্রেয়স আয়ারকে। তারপরই দুই মহাতারকার অবসরের জল্পনা বেড়েছে। এই প্রসঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্তের সংযোজন, ‘কোহলি ইংল্যান্ডে প্র্যাকটিস করছে। আর রোহিত এনসিএ’তে গা ঘামাচ্ছে। আমার মনে হয়, দু’জনেই ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলার কথা ভাবছে। সেটাই হওয়া উচিত। আমি বলব নির্বাচকরা ওদের সঙ্গে আলাদা করে কথা বলুক। পুরোপুরি ছন্দে ফিরতে বিজয় হাজারে ট্রফিতে খেলা দরকার।’
এদিকে, লাল বলের ক্রিকেটে কিছুদিনের বিশ্রাম চেয়ে বোর্ডকে চিঠি লিখেছিলেন শ্রেয়স আয়ার। সেই অনুরোধ মেনে নিল বিসিসিআই। বৃহস্পতিবার এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‘লাল বলের ক্রিকেটে অন্তত ছ’মাসের বিশ্রাম চেয়ে চিঠি দিয়েছিলেন শ্রেয়স আয়ার। সম্প্রতি ও আবার পিঠে চোট পেয়েছেন। তাই তিনি ফিটনেসে জোর দিতে চাইছেন। সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইরানি কাপের দলে শ্রেয়সকে রাখা হয়নি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ