Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিন্নর হিমালয়ে লিও পারগিল শৃঙ্গ জয় হাওড়ার আরোহীদের

কিন্নর হিমালয়ের লিও পারগিল শৃঙ্গ জয় করে হাওড়ায় ফিরল হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ২২ সদস্যের একটি দল।

কিন্নর হিমালয়ে লিও পারগিল  শৃঙ্গ জয় হাওড়ার আরোহীদের
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিন্নর হিমালয়ের লিও পারগিল শৃঙ্গ জয় করে হাওড়ায় ফিরল হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ২২ সদস্যের একটি দল। গত ১৮ জুলাই স্বরাজ ঘোষের নেতৃত্বে তাঁরা কিন্নর হিমালয়ের লিও পারগিল (৬৭৯২ মিঃ) শৃঙ্গ অভিযানে রওনা হয়েছিল। দলটি নাকো থেকে দুটি শিবির অতিক্রম করে মূল শিবির স্থাপন করে ২৫ জুলাই। এরপর পবর্তারোহণ করে প্রথম (৫৬০০ মিঃ) ও দ্বিতীয় (৫৮৯০ মিঃ) শিবির স্থাপন করে তারা। দলটি আবার প্রথম শিবিরে নেমে আসে ভালো আবহাওয়ার অপেক্ষায়। দুদিন পর আবার উঠে আসে দ্বিতীয় শিবিরে। ওইদিন রাতেই ১টার সময় শৃঙ্গে আরোহণের উদ্দেশ্যে রওনা দেয়। বরফের একাধিক ফাটল অতিক্রম করে দলটি উপস্থিত হয় শৃঙ্গের উত্তর-পূর্ব গিরিশিরার নীচে। শুরু হয় চূড়ান্ত আরোহণ পর্ব। প্রচণ্ড হাওয়ার দাপট সামলাতে হয়েছে আরোহীদের। উত্তর দিকে তখন তিব্বত দেখা যাচ্ছে। অবশেষে সকাল ১০টায় সাফল্যের সঙ্গে শৃঙ্গ আরোহণে সফল হন তাঁরা। দলের অন্যতম ম্যানেজার ছিলেন অভিজ্ঞ পবর্তারোহী কিরণ মুখোপাধ্যায়। দলনেতা স্বরাজ ঘোষের নেতৃত্বে সহ দলনেতা প্রীতম ময়ূর, মৃণাল ঘোষ, অভ্রজিৎ চট্টোপাধ্যায়, শুভম আঢ্য, শীর্ষেন্দু মাজি, নিম দোরজি, তাশি শেরপা ও ইন্দর রাই শৃঙ্গে পৌঁছন। দীপঙ্কর মালিক কিছুটা এগিয়েও শারীরিক কারণে সামিট ক্যাম্পে ফিরে আসেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ