Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কংগ্রেস হাত ছাড়তেই বাড়তি আসনের দাবি জানাচ্ছে বাম শরিকরা, আসরে আইএসএফও

কংগ্রেস বামফ্রন্টের হাত ছাড়তেই নতুন জল্পনা শুরু হয়েছে। আইএসএফ ইঙ্গিত দিয়েছে, বামফ্রন্টের কাছে পাঠানো আসন সংখ্যায় বদল হতে পারে।

কংগ্রেস হাত ছাড়তেই বাড়তি আসনের দাবি জানাচ্ছে বাম শরিকরা, আসরে আইএসএফও
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কংগ্রেস বামফ্রন্টের হাত ছাড়তেই নতুন জল্পনা শুরু হয়েছে। আইএসএফ ইঙ্গিত দিয়েছে, বামফ্রন্টের কাছে পাঠানো আসন সংখ্যায় বদল হতে পারে। এদিকে, শরিকদলগুলোও গত বছরের তুলনায় বেশি আসনের দাবি রাখা শুরু করেছে। আবার, হুমায়ুন কবিরের পর সিপিএমে ‘আসাউদ্দিন ওয়াইসি’ বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

বামফ্রন্টের বৈঠকে বাদানুবাদের পর শনিবার সিপিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসে সিপিএম। সিপিআই নেতা প্রবীর দেব জানিয়েছেন, আসন নিয়ে ইতিবাচক কথাবার্তা হয়েছে। সূত্রের দাবি, সিপিআই এবার ২০ আসনের দাবি করেছে। ২০২১ সালের নির্বাচনে কংগ্রেস ৯২টি আসনে লড়াই করেছিল। এবার কংগ্রেসের জায়গায় সিপিআই(এমএল) লিবারেশন আসবে বলেই খবর। যদিও তারা ১০ থেকে ১২টি আসনই চাইবে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে বাকি আসনের ভাগ কী হবে? সেই নিয়েই শুরু নতুন জল্পনা। সূত্রের খবর, আইএসএফ প্রথমে ৭০-৭২টি আসনের দাবি রেখেছিল। পরবর্তীতে সেই সংখ্যা নেমে ৪০-এর কাছাকাছি আসে। গত বিধানসভায় তারা ৩২টি আসনে লড়াই করেছিল। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলছেন, ‘কংগ্রেস চলে যাওয়ায় সমস্যা হল। এটুকু বলছি, আমাদের আসন সংখ্যায় বদল হবে। আমাদের রাজ্য কমিটির বৈঠকে তা ঠিক হবে।’ আজ, রবিবার ফরওয়ার্ড ব্লকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে সিপিএম।  এরই মধ্যে নতুন বিতর্ক মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। আসাদউদ্দিন ওয়েইসির দলের নেতা দাবি করেছেন, তাঁর সঙ্গে এক সিপিএম নেতার কথা হয়েছে। এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘ওরা (মিম) আরএসএসের হয়ে কাজ করে বলে সংবাদ মাধ্যমে শোনা যায়। রাম-শ্যাম-যদু-মধু, যে যা বলবে উত্তর দিতে হবে? মিমের সঙ্গে জোট করার জন্য সিপিএম ঝাঁপিয়ে পড়েছে একথা সত্য নয়।’   

Advertisement
সম্পর্কিত সংবাদ