Bartaman Logo
১০ জুন, ২০২৬

২০০ কোটির মাদক দ্রব্য উদ্ধার

২০০ কোটির মাদক দ্রব্য উদ্ধার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
২০০ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার হল নবি মুম্বইয়ে। শুক্রবার এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, সদ্য বেশ কয়েক জায়গায় মাদক দ্রব্য পাচারের খোঁজ পায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই ইউনিট। আমেরিকা সহ একাধিক দেশ থেকে ছোট ক্যুরিয়ার, নানা ব্যক্তির মাধ্যমে মাদক দ্রব্য পাচার করা হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে পাঠানো ২০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়। তারপরই এই সিন্ডিকেট ধরতে তল্লাশি চালান তদন্তকারীরা। ২০০ কোটি মূল্যের প্রায় ১১ কেজি কোকেন সহ একাধিক মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ