Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

১ কোটি গ্রাহক কমল বেসরকারি টেলিকমে

গত সেপ্টেম্বর মাসে বেসরকারি টেলিকম সংস্থাগুলি মোট ১ কোটি গ্রাহক হারিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’। তারা জানিয়েছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রিলায়েন্স জিও প্রায় ৭০ লক্ষ মোবাইল গ্রাহক হারিয়েছে।

১ কোটি গ্রাহক কমল বেসরকারি টেলিকমে
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সেপ্টেম্বর মাসে বেসরকারি টেলিকম সংস্থাগুলি মোট ১ কোটি গ্রাহক হারিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’। তারা জানিয়েছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রিলায়েন্স জিও প্রায় ৭০ লক্ষ মোবাইল গ্রাহক হারিয়েছে। ভারতী এয়ারটেলের ক্ষেত্রে সংখ্যাটা ১৪ লক্ষের বেশি। ভোডাফোন আইডিয়া এক মাসে গ্রাহক হারিয়েছে প্রায় সাড়ে ১৫ লক্ষ। তবে বিএসএনএল ওই মাসে প্রায় সাড়ে ৮ লক্ষ মোবাইল গ্রাহক বাড়াতে সক্ষম হয়েছে। তবে এখনও ৪৬ কোটির বেশি গ্রাহক ধরে রেখে বাজারে শীর্ষস্থানে আছে জিও। গত জুলাই মাসে বেসরকারি সংস্থাগুলি মোবাইল পরিষেবার খরচ ২০ থেকে ৩০ শতাংশ বাড়ায়। তার জেরেই গ্রাহক সংখ্যা কমছে বলে মনে করা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ