ট্রাক্টর উল্টে মৃত্যু তিন নাবালকের। বুধবার ছত্তিশগড়ের ধামতারি জেলার ঘটনা। মৃতদের নাম প্রীতম চন্দ্রকর (১৬), মায়াঙ্ক ধ্রুব (১৬), হনেন্দ্র সাহু (১৪)। ঘটনায় অর্জুন যাদব নামক আরও একজন আহত। এদিন স্কুল ফাঁকি দিয়ে ট্রাক্টরে চেপে ঘুরতে বেরিয়েছিল তারা। চালকের আসনে ছিল প্রীতম। ফেরার পথে একটি কৃষি কলেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। সেটির নীচে চাপা পড়ে তিন কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। অপরজন গুরুতর আহত বলে খবর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



