Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে গুজরাতকে হারাল কোহলিরা, ৫ উইকেটে জয়ী আরসিবি

গুজরাতকে হারিয়ে ৫ উইকেটে জয়ী হল আরসিবি। আজ, শুক্রবার আইপিএলের ৩৪তম ম্যাচে মুখোমুখি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স।

ঘরের মাঠে গুজরাতকে হারাল কোহলিরা, ৫ উইকেটে জয়ী আরসিবি
  • ২৪ এপ্রিল, ২০২৬ ২৩:০৪
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল: গুজরাতকে হারিয়ে ৫ উইকেটে জয়ী হল আরসিবি। আজ, শুক্রবার আইপিএলের ৩৪তম ম্যাচে মুখোমুখি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স। এদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক রজত পাতিদার। প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে গুজরাতের ওপেনাররা। ২৪ বলে ৩২ রান করেন অধিনায়ক শুভমান গিল। সাঁই সুদর্শন ৫৮ বলে সেঞ্চুরি করেন। মারেন ৫টি ছয় এবং ১১টি চার। কিপার জশ বাটলার ২৫ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে হ্যাজেলউডের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান। ওয়াশিংটন সুন্দর (১৯) এবং হোল্ডার (২৩) রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে টিম গুজরাত তোলে ২০৫ রান। বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট পান সুয়েশ শর্মা, ভুবনেশ্বর কুমার এবং হ্যাজেলউড। 

Advertisement

জবাবে ব্যাট করতে নামে আরসিবি। ১৪ রান করে সিরাজের বলে শাহরুখের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার জ্যাকব বেথেল। দলের রান তখন ৩ ওভারে ২৪ রানে ১ উইকেট। এরপর টিমের হাল ধরেন পাদিক্কাল ও কোহলি। ৫৫ রান করে রশিদ খানের বলে বোল্ড হন পাদিক্কাল। বিরাট হোল্ডারের বলে ৮১ রানের মাথায় বোল্ড হন। অধিনায়ক পাতিদার আজ জ্বলে উঠতে পারেননি। ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। কিপার জীতেশ শর্মা ১০ রান করে রশিদের বলে মানবের হাতে ক্যাচ তুলে আউট হন। শেষ পর্যন্ত টিম ডেভিড (১০) এবং ক্রুণাল পাণ্ডিয়া (২৩) রানে অপরাজিত থাকেন। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে পাতিদারের টিম। ঘরের মাঠে গুজরাতকে হারিয়ে ৫ উইকেটে জয়ী হয় টিম বেঙ্গালুরু। গুজরাতের হয়ে রশিদ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান মানব, সিরাজ এবং হোল্ডাররা। প্লেয়ার অব দ্য ম্যাচ হন বিরাট কোহলি। 

সম্পর্কিত সংবাদ