সোমেন পাল, গঙ্গারামপুর: রোডরেসে সবুজ পতাকা দেখিয়ে গঙ্গারামপুর পুর উৎসবের সূচনা করলেন প্রশান্ত মিত্র। রবিবার গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া বাজার থেকে গঙ্গারামপুর ফুটবল মাঠ পর্যন্ত প্রায় ৫ কিমি রোডরেসের আয়োজন করে পুরসভা। ভোর ৫ টার মধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা পৌঁছে যায় ঠেঙ্গাপাড়া বাজার এলাকায়। রোডরেস ছিল ৫১২ নং জাতীয় সড়ক দিয়ে। প্রতিযোগিতার সময় জাতীয় সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে গঙ্গারামপুর থানার পুলিস।
Advertisement
এদিন রোডরেসে জেলার প্রায় ৪৫০ জন প্রতিযোগী অংশ নেয়। ৩৮০ জন দৌড় সম্পূর্ণ করে। বিশেষভাবে নজর কেড়েছে দ্বিতীয় শ্রেণির খুদে পড়ুয়া তানভি দাস। পুরসভা খুদে পড়ুয়াকে পুরস্কৃত করেছে।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে সজল সরকার। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে সৌরভ বর্মন ও অভিষেক রায়। এই তিনজনকে ২৫ জানুয়ারি মূলমঞ্চ থেকে পুরস্কৃত করবে গঙ্গারামপুর পুরসভা।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের তরফে গঙ্গারামপুর স্টেডিয়াম এলাকায় রক্তদান শিবির হয়। পুরসভার কর্মী ও শহরবাসী রক্তদান করেন। ১১০ ইউনিট রক্ত সংগ্রহ হয়। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, পুরসভা উপলক্ষ্যে শহরকে সাজিয়ে তোলা হয়েছে।
রোডরেসের মাধ্যমে উৎসব শুরু করলাম। আগামী দিনে পুর উৎসবে নতুন চমক থাকছে। যা শহরবাসীকে আনন্দিত করবে। মূল অনুষ্ঠান পর্বে জেলার সমস্ত শ্রেণির সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। আমরা পুর কর্মীরা সকলে রক্তদান করেছি। সোমবার শহরের ৯টি স্কুল ও ৩ টি কলেজকে নিয়ে ভলিবল প্রতিযোগিতা রয়েছে।