Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত

২০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিস মহেন্দ্র এলাকা থেকে ২০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করল। পুলিস জানতে পারে, মহেন্দ্র এলাকার একটি স্টেশনারি দোকানের আড়ালে বাজি বিক্রি হচ্ছিল। রাতে অভিযানে নেমে স্টেশনারি দোকান থেকে প্রায় ২০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিস। পুলিস যাওয়ার আগেই পালিয়ে যায় দোকানের মালিক। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার বলেন, নিষিদ্ধ বাজির বিক্রি বন্ধ করতে আমাদের অভিযান চলছে।  সামনে ছট পুজো রয়েছে। আমাদের অভিযান লাগাতার চলবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ