সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের গাজোল টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালিয়ে গাঁজা, ভুটভুটি সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
ধৃতদের নাম সুবোধ হালদার ও সুব্রত চক্রবর্তী। সুবোধের বাড়ি উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে। সুব্রতর বাড়ি দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর এলাকায়।
ধৃতদের কাছ থেকে মোট ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা রায়গঞ্জ থেকে মুর্শিদাবাদে গাঁজা নিয়ে যাচ্ছিল। জাতীয় সড়ক ধরে ভুটভুটিতে করে লুকিয়ে সেই গাঁজা পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাজোলে গাঁজা সহ ওই দুই জনকে গ্রেপ্তার করে পুলিস।