অটোয়া: কানাডার একটি গুরুদ্বারে হামলা চালাল খালিস্তানপন্থীরা। গুরুদ্বারের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখে রাখে তারা। পাশাপাশি ভাঙচুরও করা হয়েছে বেশ কিছু অংশ। জানা গিয়েছে, শনিবার রাত তিনটে নাগাদ একশো বছরের পুরনো খালসা দিওয়ান সোসাইটি বা কেডিএস গুরুদ্বারে তাণ্ডব চালায় খালিস্তানিরা। রাতে একটি ট্রাকে করে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিড় জমায় গুরুদ্বারের সামনে। তারাই খালিস্তানপন্থী স্লোগান লিখে দেয় দেওয়ালে। ভারত বিরোধী স্লোগানও লেখা হয়েছে।



