নয়াদিল্লি: ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত হল ভারতের ‘এ’ দল। ইংল্যান্ডের ‘এ’-র বিরুদ্ধে দুটো প্রথম শ্রেণির ম্যাচ খেলবে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন এই দল। আসন্ন পাঁচ টেস্টের সিরিজের কথা মাথায় রেখে ভারতের ‘এ’ দল বেছে নিয়েছেন জাতীয় নির্বাচকরা। ঘোষিত দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, শার্দুল ঠাকুর, করুণ নায়ার, ঈশান কিষানরা। পেসারদের মধ্যে জায়গা পেয়েছেন মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, তুষার দেশপাণ্ডে। স্পিন বিভাগে আছেন মানব সুথার, হর্ষ দুবে ও তনুশ কোটিয়ান। প্রথম ম্যাচ ৩০ মে। দ্বিতীয় ম্যাচ ৬ জুন। তার আগে দলের সঙ্গে যোগ দেবেন শুভমান গিল ও সাই সুদর্শন।



