Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পরের কাপযুদ্ধেও খেলতে চান রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০৩০ বিশ্বকাপে খেলতে চান। ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী তিনি। নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন। বিস্তারিত পড়ুন।

পরের কাপযুদ্ধেও খেলতে চান রোনাল্ডো
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: মার্কিন মুলুকে কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যেই কাপযুদ্ধের মহড়ায় নিজেকে নিংড়ে দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা। দীর্ঘ কেরিয়ারে তাঁর ট্রফি ক্যাবিনেটে রয়েছে সব শিরোপা। নেই শুধু বিশ্বকাপ। আমেরিকার মাটিতে তা পূরণ করতে চান তিনি। বিশেষজ্ঞদের ধারণা, এটাই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ। পর্তুগিজ মহাতারকার অবশ্য এখনই বুটজোড়া তুলে রাখার কোনো ইচ্ছে নেই। বরং শরীর সঙ্গ দিলে, চার বছর বাদেও ফের বিশ্বকাপের মঞ্চ আলোকিত করতে চান তিনি। উল্লেখ্য, ২০২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে স্পেন, মরক্কোর পাশাপাশি পর্তুগালে। তাই দেশের মাটিতে কাপযুদ্ধের আসরে খেলার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। এই প্রসঙ্গে রোনাল্ডোর মন্তব্য, ‘অবশ্যই আমি ২০৩০ বিশ্বকাপে খেলতে চাই। ৪১ বছর বয়সে নিয়মিত গোল করছি। ফিটনেসের দিক থেকে সেরা পর্যায়ে রয়েছি। তাই কোনো কিছুই অসম্ভব নয়।’ রোনাল্ডো অবশ্য বর্তমানে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন। বুধবার নাইজেরিয়ার বিরুদ্ধে আরও এক প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে রবার্তো মার্তিনেজের ছেলেরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ