আবারও লিওকে টেক্কা দিতে পেরে আপ্লুত রোনাল্ডো
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: ২০২৩ সালে ইউরোপের পাঠ চুকিয়ে সৌদি আরবে পাড়ি দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পর আর ব্যালন ডি’ওর পুরস্কারের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকার। তবে সর্বকালের সেরা ব্যালন ডি’ওর জয়ের দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী লায়োনেল মেসিকে টেক্কা দিলেন সিআরসেভেন। সমর্থকদের ভোটের নিরিখে ২০০৮ সালে জেতা রোনাল্ডোর ব্যালন ডি’ওর খেতাবই সেরা। পিছনে ফেললেন ২০১২ সালের মেসির জয়কে। উল্লেখ্য, এবারই প্রথম আয়োজকদের পক্ষ থেকে সর্বকালের সেরা ব্যালন ডি’ওর বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো কেরিয়ারে অন্তত দু’বার বর্ষসেরা পুরস্কার জেতা ফুটবলারের মধ্যে শুরু হয় ভোটাভুটি। সেখানে শেষ পর্যন্ত লড়াইটা সীমাবদ্ধ থাকে মেসি ও রোনাল্ডোর মধ্যে। অবশেষে আর্জেন্তাইন মহাতারকাকে পিছনে ফেলে শেষ হাসি হাসেন সিআরসেভেন।

Advertisement

সমর্থকদের বিচারে সর্বকালের সেরা ব্যালন ডি’ওর জয়ীর পুরস্কার জেতার পরই রোনাল্ডো জানান, ‘ফুটবল মাঠে সমর্থকরাই সব। তাদের আনন্দ দেওয়ার আমাদের একমাত্র লক্ষ্য। বিশ্বের সকল অনুরাগীকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই ব্যালন ডি’ওর পুরস্কারটা তাদেরই উৎসর্গ করছি।’ উল্লেখ্য, কেরিয়ারের সায়াহ্নে এসে রোনাল্ডোর এখন পাখির চোখ হারে গোলে। সেই লক্ষ্যেই অবিচল তিনি।