• ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চনের পর এবার পরিচালক-প্রযোজক করণ জোহর। ফের বলিউডের আরও এক তারকা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন। পার্সোনালিটি রাইটস রক্ষার্থে আবেদন জানিয়েছেন তিনি। তাঁর আর্জি, অনুমতি ছাড়া যেন তাঁর ছবি, স্বাক্ষর, নাম ব্যবহার করা না হয়। ব্যবসায়িক স্বার্থে পণ্য বিক্রয় করতে বা সংস্থার প্রয়োজনে এআইয়ের সাহায্যে তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এই বিষয়ে একাধিক তারকা সরব হয়েছেন। এবার সেই তালিকায় করণও। তাঁর আর্জি, এই ধরনের ব্যবসায়িক প্রচার বন্ধ হোক। এর জন্য নানা সময়ে সমস্যায় পড়তে হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল করণ পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তারপর থেকে প্রযোজনার দিকেই ঝুঁকেছেন করণ। শোনা যাচ্ছে, আগামী বছর পরিচালনায় ফিরতে পারেন।



