Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ খুলছে জয় বীরপাড়া বাগান

বন্ধ হওয়ার পাঁচদিনের মধ্যেই খুলছে মাদারিহাটের জয় বীরপাড়া চা বাগান। সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দিয়ে গত রবিবার রাতে বাগান ছেড়ে চলে যায় বাগান কর্তৃপক্ষ।

আজ খুলছে জয় বীরপাড়া বাগান
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বন্ধ হওয়ার পাঁচদিনের মধ্যেই খুলছে মাদারিহাটের জয় বীরপাড়া চা বাগান। সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দিয়ে গত রবিবার রাতে বাগান ছেড়ে চলে যায় বাগান কর্তৃপক্ষ। বাগানটি খুলতে ১ জুলাই ত্রিপাক্ষিক বৈঠকও ডেকেছিল শ্রমদপ্তর। কিন্তু বৃহস্পতিবার বাগান কর্তৃপক্ষ ও ট্রেড ইউনিয়নগুলির দ্বিপাক্ষিক বৈঠকের পর আজ, শুক্রবার থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বীরপাড়ায় আইটিপিএর অফিসে এই দ্বিপাক্ষিক বৈঠক হয়। শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, শুনেছি এই বৈঠকে জয় বীরপাড়ার মালিকপক্ষ শুক্রবার তাঁদের বাগানটি খোলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সরকারিভাবে আমরা এবিষয়ে কোনও কাগজ হাতে পাইনি। আইটিপিএর ডুয়ার্স ব্রাঞ্চের সচিব রামঅবতার শর্মা বলেন, ১ জুলাই শ্রমদপ্তর বাগানটি খোলার জন্য বৈঠক ডেকেছিল। কিন্তু তার আগেই আজ, শুক্রবার আমরা বাগানটি খুলে দিচ্ছি। এদিনই বাগানের শ্রমিকদের যাবতীয় বকেয়াও মিটিয়ে দেওয়া হবে। বাগানের শেড ট্রি ও চা গাছ দুষ্কৃতীরা কেটে নিয়ে যাচ্ছে। শ্রমিকরা কর্মসংস্কৃতি মানছেন না। এই কারণ দেখিয়ে গত রবিবার বাগান ছেড়ে চলে যায় জয় বীরপাড়া কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ