Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ: রাজ্যের ভরসা সুপ্রিম কোর্ট

জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবির জোঁড়াসাকোর বাড়িতে (রবীন্দ্রভারতী ক্যাম্পাস) তাঁর মূর্তিতে মাল্যদান করতে এসে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ: রাজ্যের ভরসা সুপ্রিম কোর্ট
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবির জোঁড়াসাকোর বাড়িতে (রবীন্দ্রভারতী ক্যাম্পাস) তাঁর মূর্তিতে মাল্যদান করতে এসে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের অন্য বিবেচনা হবে, সেটা আমাদের ধারণা ছিল না। খুব দ্রুত সর্বোচ্চ আদালতের কাছে আমরা বিষয়টি মেনশন করব। হয়তো আজই তা হয়ে যাবে।’ শেষপর্যন্ত এদিন তা করা গিয়েছে কি না, তা সুপ্রিম কোর্টের তরফে অবশ্য জানা যায়নি। কলেজে ভর্তির অভিন্ন পোর্টালের মেধাতালিকাও দ্রুত প্রকাশিত হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিন অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত থাকাকালে অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ই ছিলেন। তবে, দিনশেষে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ