Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১১ জানুয়ারি থেকে বালুরঘাটে পৌষমেলা

১১ জানুয়ারি থেকে বালুরঘাটে পৌষমেলা
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পৌষমেলায় বালুরঘাটবাসীকে শান্তিনিকেতন যেতে হবে না। কারণ এবারও বালুরঘাটে বসবে পৌষমেলা। শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাঁটের ধাঁচে বালুরঘাটে শুরু হবে মেলা ও পিঠেপুলি উৎসব। বালুরঘাটে সঙ্কেত ক্লাবের পরিচালনায়  ইংরেজি নতুন বছরে এই মেলা বসবে। মেলায় থাকছে বোলপুরের শিল্পীদের বাউল গান। থাকছে নানা আকর্ষণ। গতবারের থেকেও এবার বেশি স্টল বসবে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে  ১৯ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। 
Advertisement
ক্লাবের তরফে নিলয় ভাদুড়ী বলেন, প্রতিবছর আমাদের ক্লাব প্রাঙ্গনে এক টুকরো শান্তিনিকেতনের মেলা ও পিঠেপুলির উৎসব শুরু হয়। গতবছর বহু মানুষের সমাগম হয়েছিল। এবার শান্তিনিকেতনের বহু দোকান বসবে। বোলপুরের বাউল ও নানা হস্তশিল্পের দোকান বসবে। জেলার হস্তশিল্পীদেরও দোকান থাকবে। প্রতিবেশী জেলা থেকেও দোকান আসবে।
সম্পর্কিত সংবাদ