Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৮ জানুয়ারি থেকে নবদ্বীপে শ্রীচৈতন্য বইমেলা

১৮ জানুয়ারি থেকে নবদ্বীপে শ্রীচৈতন্য বইমেলা
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: আগামী ১৮-২৭জানুয়ারি নবদ্বীপে শ্রীচৈতন্য বইমেলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভার সভাকক্ষে এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নবদ্বীপ পুরসভার উদ্যোগে ও শ্রীচৈতন্য বইমেলা সমিতির পরিচালনায় ২৪তম বইমেলা হবে। দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের মাঠে ১০দিন ধরে মেলা চলবে। বইমেলা সমিতির যুগ্ম সম্পাদক তথা পেশায় শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, এবছর বইমেলার মূল মঞ্চের নামকরণ করা হয়েছে ‘নারীসূর্য মমতা’। মেলায় কলকাতার নামীদামি প্রকাশনীর প্রায় ৫০টি বইয়ের স্টল থাকবে। বিভিন্ন খাবারের স্টলও থাকছে। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বইমেলার প্রস্তুতি সভায় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরসভার চেয়ারম্যান তথা বইমেলা সমিতির সভাপতি বিমানকৃষ্ণ সাহা ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ