সংবাদদাতা, পুরাতন মালদহ: ৪ জানুয়ারি থেকে মালদহের গাজোল উৎসব ও সিধো-কানহো-বিরসা-জিতু মেলা শুরু হতে চলেছে। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার গাজোলের অন্নদাশঙ্কর সদনে উৎসবের প্রারম্ভিক পর্বের সূচনা হয়। উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যরা। ব্লক প্রশাসন জানিয়েছে, পঞ্চায়েত সমিতি এবং উৎসব কমিটির উদ্যোগে ৪ জানুয়ারি থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। তার আগে প্রারম্ভিক পর্বের একাধিক প্রতিযোগিতা হয়। তার সূচনা হয়েছে।



