মণিপুরে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সেনা। গত তিনদিনে পশ্চিম ইম্ফল এবং তেংনৌপল জেলায় অভিযান চালিয়ে ৯ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন কাংলেপাক কমিউনিস্ট পার্টির (আপুনবা) সদস্য। সোমবার পশ্চিম ইম্ফলের রূপমহল ট্যাঙ্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার তেংনৌপল জেলার ৮৫ নম্বর সীমান্ত স্তম্ভের কাছে সেনার জালে ধরা পড়ে ইউএনএলএফ (কৈরাং) এবং প্রিপেক গোষ্ঠীর দুই সদস্যকে। এছাড়াও এল মাইনু এলাকা থেকে কেসিপি (তাইবঙ্গনবা) জঙ্গিগোষ্ঠীর ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।



