Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বরাষ্ট্রমন্ত্রকের নথি নকল করে প্রতারণা জিন্নার, ১০০ কোটি লেনদেনের হদিশ

শুধু ইডি অফিসার সেজে তোলাবাজি নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের স্ট্যাম্প এবং সই নকল করেও প্রতারণা করেছে ধৃত এনজিও কর্তা শেখ জিন্নার আলি।

স্বরাষ্ট্রমন্ত্রকের নথি নকল করে প্রতারণা জিন্নার,  ১০০ কোটি লেনদেনের হদিশ
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুধু ইডি অফিসার সেজে তোলাবাজি নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের স্ট্যাম্প এবং সই নকল করেও প্রতারণা করেছে ধৃত এনজিও কর্তা শেখ জিন্নার আলি। কলকাতায় তার ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা সেসব ভুয়ো নথি উদ্ধার করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সই নকল করে সে অনেককে চিঠি পাঠিয়ে প্রতারণা করেছে বলে মনে করছেন আধিকারিকরা। তদন্তকারীদের মতে, ২০১৩ সালের পর থেকে জিন্নার তড়িৎ গতিতে উত্থান হয়। এই কয়েক বছরে সে প্রায় ১০০কোটি টাকা লেনদেন করেছে। বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছে জিন্নার। বিশেষ করে জমিতে তার বিনিয়োগ বেশি রয়েছে। রায়না, বাঁকুড়া, বর্ধমান সহ কলকাতার বিভিন্ন জায়গায় তার সম্পতি রয়েছে। এছাড়া এখন তার তিনটি বিলাসবহুল গাড়ি রয়েছে। আগে দু’টি গাড়ি সে বিক্রি করে দিয়েছে। এছাড়া বিলাসী জীবনযাপনের জন্যও সে মোটা অঙ্কের টাকা উড়িয়েছে। তদন্তকারীরা বিভিন্ন আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় ২০টি দলিল উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দারা মজা করে বলছিলেন, আর কিছুদিন সময় পেলে হয়তো সে রায়নার পুরো ক্ষেমতা গ্রামই কিনে নিত। এই গ্রামে তার দু’টি বাড়ি রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ