Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় ফাঁকা বাড়িতে গয়না সহ লক্ষাধিক টাকার চুরি

পরিবারের সদস্যরা সকলে সিকিমে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না, নগদ টাকা ও জিনিসপত্র হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

উলুবেড়িয়ায় ফাঁকা বাড়িতে গয়না সহ লক্ষাধিক টাকার চুরি
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পরিবারের সদস্যরা সকলে সিকিমে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না, নগদ টাকা ও জিনিসপত্র হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের লকগেট পাড়ায়। সোমবার বিকেলে পরিবারের সদস্যরা সিকিম ঘুরে বাড়ি ফেরার পর চুরির বিষয়টি তাঁদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিস ওই বাড়িতে এসে চুরির তদন্তে নামে।

Advertisement

জানা গিয়েছে, গত সোমবার লকগেট পাড়ার বাসিন্দা কল্পনা কীর্তনীয়া সপরিবারে সিকিম বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ছিল তালাবন্ধ। সোমবার বিকেলে তাঁরা বেরিয়ে ফিরলে চুরির বিষয়টি জানা যায়। এদিন ওই বাড়িতে গিয়ে দেখা গেল, দোতলা বাড়ির একতলার ও উপরের ঘরের দরজার তালা ভাঙা। আলমারি খোলা। জিনিসপত্র লণ্ডভণ্ড। সেগুলি ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। নীচে রান্নাঘরের জানালার গ্রিল ভাঙা। কল্পনাদেবী বলেন, দুষ্কৃতীরা ওই গ্রিল ভেঙেই ভিতরে ঢুকেছে। তারপর ঘরের তালা ভেঙেছে। মূল ফটকের তালা না ভাঙায় চুরির বিষয়টি এলাকার কারও নজরে আসেনি। জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে চুরির ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিস।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ