Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৪ জুয়াড়ি গ্রেপ্তার আলিপুরদুয়ারে

৪ জুয়াড়ি গ্রেপ্তার আলিপুরদুয়ারে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার রাতে পুলিস আলিপুরদুয়ার-২ ব্লকের টটপাড়ার জোড়া দোকান চত্বর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করে। জুয়ার আসরে বেশ কয়েকজন জুয়াড়ি ছিল। কিন্তু পুলিসি অভিযান হতেই বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও চারজন পালাতে পারেনি। পুলিস জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও কিছু টাকা বাজেয়াপ্ত করেছে। শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় জানান, গোপন খবরের ভিত্তিতে জোড়া দোকান এলাকায় রাতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত চলছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ