Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন যুদ্ধ বিমানকে সিসিলির ঘাঁটিতে নামতে দিল না ইতালি

সামরিক কাজে দেশের আকাশসীমা আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না। একথা আগেই জানিয়েছে স্পেন। এবার একই পথে হাঁটল ইতালিও।

মার্কিন যুদ্ধ বিমানকে সিসিলির ঘাঁটিতে নামতে দিল না ইতালি
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোম: সামরিক কাজে দেশের আকাশসীমা আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না। একথা আগেই জানিয়েছে স্পেন। এবার একই পথে হাঁটল ইতালিও। তাদের বায়ুসেনা ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে না দেওয়ার কথা সাফ জানিয়ে দিল রোম। ন্যাটো সদস্য হয়েও একের পর এক দেশ যেভাবে আমেরিকার পাশ থেকে সরে যাচ্ছে, তাতে চিন্তা বাড়ছে ওয়াশিংটনের। ইতালির সিসিলিতে রয়েছে সিগনেল্লা বায়ুসেনা ঘাঁটি। পশ্চিম এশিয়া উড়ে যাওয়ার আগে সেই ঘাঁটিতে কিছু বোমারু বিমান অবতরণের অনুমতি চেয়েছিল আমেরিকা। ইতালির সংবাদমাধ্যম ‘কোরেরি ডেল্লা’র খবর, সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে জর্জিয়া মেলোনি সরকার। অথচ চুক্তি অনুযায়ী, ইতালির এই বায়ুসেনা ঘাঁটি মার্কিন নৌসেনার ব্যবহারের সংস্থান রয়েছে। ১৯৫০ সালে সিগনেল্লা ঘাঁটি ব্যবহার নিয়ে আমেরিকার সঙ্গে ইতালির চুক্তি হয়েছিল। শর্ত অনুযায়ী, এই ঘাঁটি কেবল সামরিক পণ্য পরিবহণ এবং প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে পারবে আমেরিকা। তাতে অবশ্য নির্দিষ্ট করে বলা হয়েছে, যুদ্ধ বা সংঘর্ষের জন্য সামরিক সরঞ্জাম বা অস্ত্র পরিবহণের জন্য এই ঘাঁটি ব্যবহার করা যাবে না। জরুরি প্রয়োজনে সামরিক কাজে ব্যবহার করতে চাইলে ইতালির সংসদের অনুমোদন লাগবে। সূত্রের খবর, ইতালির সঙ্গে আলোচনা না করেই এই ঘাঁটি ব্যবহারের জন্য রওনা হয় একাধিক মার্কিন যুদ্ধবিমান। সেগুলি যখন মাঝ আকাশে, তখন ইতালিকে সেগুলির সিসিলিতে অবতরণের কথা জানানো হয়। তখনই বিমানগুলিকে সিগনেল্লা ঘাঁটিতে অবতরণের অনুমোদন দিতে অস্বীকার করে ইতালি সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ