Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চার্লি কার্ক হত্যায় রবিনসনের সঙ্গীকে জেরা তদন্তকারীদের

আমেরিকায় কনজারভেটিভ নেতা চার্লি কার্কের হত্যাকারী টেলর রবিনসনের এক রূপান্তরকামী সঙ্গীর খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।

চার্লি কার্ক হত্যায় রবিনসনের সঙ্গীকে জেরা তদন্তকারীদের
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিউ ইয়র্ক: আমেরিকায় কনজারভেটিভ নেতা চার্লি কার্কের হত্যাকারী টেলর রবিনসনের এক রূপান্তরকামী সঙ্গীর খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তাঁর নাম ল্যান্স টুইগস। বয়স ২২। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ কার্ক-খুনের রহস্য উদঘাটনে এই যুবককে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এফবিআইকে সবরকমভাবে সাহায্য করছেন ল্যান্স। রবিনসনের সঙ্গে একই বাড়িতে থাকতেন ওই সঙ্গী। তাঁর এক আত্মীয়ও জানিয়েছেন, দু’জন একসঙ্গেই থাকতেন। পরিবারের সঙ্গে ল্যান্সের সুসম্পর্ক ছিল না। পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হচ্ছিলেন তিনি। ল্যান্সের সঙ্গে রবিনসনের মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল  কি না , তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ