Bartaman Logo
৯ জুন, ২০২৬

বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু, ক্ষতিপূরণের দায় নেই বিমা সংস্থার, বলল সুপ্রিম কোর্ট

বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনায় মৃত্যু। এমন ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ক্ষতিপূরণের দায় নেই বিমা কোম্পানির। বুধবার একটি মামলায় এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু, ক্ষতিপূরণের দায় নেই বিমা সংস্থার, বলল সুপ্রিম কোর্ট
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনায় মৃত্যু। এমন ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ক্ষতিপূরণের দায় নেই বিমা কোম্পানির। বুধবার একটি মামলায় এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিমা কোম্পানির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্ণাটকে একটি পথ দুর্ঘটনায় নিহতের পরিবার। গত ২৩ নভেম্বর কর্নাটক হাইকোর্ট পরিবারের আর্জি খারিজ করে দেয়। এবার সেই রায়ে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালতও। 

Advertisement

২০১৪ সালের ১৮ জানুয়ারি। পরিবারের সঙ্গে মাল্লাসান্দ্রা গ্রাম থেকে আরাসিকেরে শহরের দিকে যাচ্ছিলেন এন এস রাভিসা। গাড়িতে ছিল তাঁর বাবা, বোন সহ পরিবারের কয়েকজন সদস্য। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তায় উল্টে যায় গাড়ি। গুরুতর আহত অবস্থায় রাভিসাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি। দুঘর্টনার পর বিমা কোম্পানির বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেই মামলায় হাইকোর্ট জানায়, ‘ট্রাফিক আইনের তোয়াক্কা না করে বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা। নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন রাভিসা। তাই তাঁর উত্তরাধিকারীরা বিমা কোম্পানির কাছ থেকে টাকা দাবি করতে পারে না।’ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতের পরিবার। বুধবার শুনানিতে বিচারপতি পিএস নরসিমা ও আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, হাইকোর্টের রায়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ